ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (৮ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ করা হয়। মনে হচ্ছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে কাজ করছিল।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার রাতে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই হামলা চালানো হয়।
এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল যে তারা একই শহর লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বেশ কিছু ড্রোন হামলা করেছে।
সূত্র : আল জাজিরার