logo

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানায় পারিবারিক কলহের জেরে আট শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই গুলির ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, লুইজিয়ানা রাজ্যে পারিবারিক কলহের জেরে আট শিশুকে বন্দুক হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা সবাই এক থেকে ১৪ বছর বয়সী। এ ছাড়াও আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

শ্রেভেপোর্ট পুলিশের প্রধান ওয়েন স্মিথ জানান, রোববার সকাল ৬টার দিকে বসিয়ার সিটিতে এই ঘটনা ঘটেছে। তাদের টিম ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। হামলাটি তিনটি স্থানে হয়েছে।

তিনি আরও বলেন, গাড়ি ধাওয়ার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। 

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ