logo

ইরান হামলায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল রাশিয়া

ইরান হামলায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল রাশিয়া

ইরানের ওপর সামরিক হামলার ঘটনায় এবার যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এ মন্তব্য করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেদভেদেভ অভিযোগ করেন, ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে যে আলোচনা চলছিল, তা ছিল কেবল একটি আড়াল। তার দাবি, সামরিক অভিযান চালানোর আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিষ্কার ছিল।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি।’

রাশিয়ার এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।