ইরান যুদ্ধের মধ্যে আরব আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা নিহত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছেন। তারা জাতীয় দায়িত্ব পালনের সময় মারা যান।
এ হেলিকপ্টার দুর্ঘটনার জন্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আরব আমিরাত সরকার।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১,২০০ জনেরও বেশি মানুষ মারা যান।