logo

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড ইস্যুতে ইসরায়েলি আইনের নিন্দা করল ৮ মুসলিম দেশ

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড ইস্যুতে ইসরায়েলি আইনের নিন্দা করল ৮ মুসলিম দেশ

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড ইস্যুতে ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে আট মুসলিম দেশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পাকিস্তানের পক্ষ থেকে দেশগুলোর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

দ্য জেরুসালেম পোস্ট এ সংবাদ প্রকাশ করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক আদালতে দণ্ডিত ফিলিস্তিনিদের জন্য ফাঁসি কার্যকর করার নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এ ঘটনায় বিশ্বের আটটি প্রভাবশালী মুসলিম দেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। তারা এতে বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়াবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের আইন মাঠপর্যায়ে সংঘাত আরও উসকে দিতে পারে।

ওই আট মুসলিম দেশের মন্ত্রীরা দাবি করেছেন, এই আইনটি বৈষম্যমূলক। মূলত ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে এ আইনটি প্রয়োগ করা হবে। এটা মূলত ফিলিস্তিনি বন্দিদের প্রতি বৈষম্যমূলক আচরণ।

 মুসলিম দেশগুলো জানিয়েছে, এ আইন প্রয়োগ করলে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ কারণে ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় তারা।
।
গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ডের বিলটি পাস হয়। বিলটির পক্ষে ৬২ জন আইনপ্রণেতা ভোট দেন এবং বিপক্ষে ভোট দেন ৪৮ জন। এ ছাড়া একজন এমপি ভোটদান থেকে বিরত ছিলেন। এই আইনের ফলে সামরিক আদালতে দণ্ডিত ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড এখন থেকে একটি নিয়মিত সাজা হিসেবে গণ্য হবে।