logo

এআই ভিডিও নিয়ে বিতর্কের পর নতুন ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু

এআই ভিডিও নিয়ে বিতর্কের পর নতুন ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি  নতুন ভিডিও প্রকাশ করেছেন। এর আগে তার একটি  এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি) ভিডিও নিয়ে বিতর্কের পর এ  নতুন ভিডিও প্রকাশ করা হয়।  

সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি।

এর আগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক জানিয়েছিল, নেতানিয়াহুর কফিপানের একটি ভিডিও এআই দিয়ে তৈরি। এরপরই নতুন ভিডিও প্রকাশের ঘটনা ঘটে।

নতুন ভিডিওতে দেখা যায়, ইরান যুদ্ধের কারণে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও নেতানিয়াহু ইসরায়েলের সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর নিরাপত্তা ইস্যু ও তার প্রকাশ করা ভিডিওগুলোর সত্যতা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। একটি সংবাদ সম্মেলনের ভিডিও ক্লিপে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এ ঘটনাকে ঘিরে অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে, ফুটেজটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এরপরই নতুন ভিডিও প্রকাশ করা হয়। ওই  ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু জেরুজালেম শহরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি  আশপাশের পরিবেশ উপভোগ করছেন বলেও দেখা যায়। এছাড়া তাকে স্থানীয়দের সঙ্গে হাঁটতে এবং আলাপ করতে দেখা যায়।