logo

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান ‘নিহত’

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান ‘নিহত’

লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হুসেইন মাকলেডকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) এক্স হ্যান্ডেলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি করেছে। খবর রয়টার্সের।

আইডিএফ বলেছে, ‘বৈরুতে এক সুনির্দিষ্ট হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হুসেইন মাকলেড নিহত হয়েছেন’।

এর আগে, গোষ্ঠীটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এদিন দেশটির সরকারের পক্ষ থেকে হিজবুল্লাহর সামরিক তৎপরতাকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

এছাড়া ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির প্রতি সালাম তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়। এর পরে ইরানের হয়ে ইরায়েলে হামলা চালায় গোষ্ঠীটি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে এই নিষেধাজ্ঞার কথা সামনে আনলেন লেবাননের প্রধানমন্ত্রী।