logo

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ৮

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ৮

উত্তর চীনের একটি ছোট বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিটি ২০১৫ সালের জুনে প্রতিষ্ঠিত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শানসি প্রদেশের শুওয়াংয়েতে এই বিস্ফোরণ ঘটে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, জিয়াপেং বায়োটেকনোলজির আইনি প্রতিনিধিকে আটক করা হয়েছে। নগর কর্তৃপক্ষ দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনাকবলিত প্রতিষ্ঠানটি পাহাড়ের একটি গর্তে অবস্থিত। ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া উড়তে দেখা গেছে।

রয়টার্স কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কারণ কোম্পানিটির কোনো ওয়েবসাইট নেই।

গত বছরের জুনে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিটি পশুখাদ্য, কয়লাজাত পণ্য ও নির্মাণসামগ্রীর ওপর গবেষণা কার্যক্রম চালাচ্ছিল। করপোরেট নিবন্ধন থেকে এসব তথ্য জানা গেছে।