logo

ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশে রমজান কবে?

ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশে রমজান কবে?

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মঙ্গলবার (২৯ শাবান) রমজান মাসের চাঁদ দেখা গেছে। কিন্তু, এশিয়ার বেশ কয়েকটি দেশ, যেমন—ব্রুনাই, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। 

গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

এবার চাঁদ দেখার ওপর নির্ভর করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হিসেবে উদযাপন করছে। অন্যদিকে অন্যান্য দেশ বৃহস্পতিবার থেকে রোজা পালন করা শুরু করবে।

তবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো কিছু দেশের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসেনি। কারণ এই দেশগুলোতে ওই দিন ২৮ শাবানের তারিখ ছিল। 

অতএব, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বুধবার চাঁদ দেখার জন্য বৈঠক করবে। এরপর রমজানের প্রথম দিন কবে হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাবে এবং ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।