শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের আবেদন খতিয়ে দেখছে ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের করা আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৭ এপ্রিল) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই আবেদন খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলমান। শিগগিরই দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ভারত।


