logo

আবার হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধের হুমকি ইরানের

আবার হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধের হুমকি ইরানের
ইব্রাহিম রেজায়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকে আবার কোনো হামলা হলে পারমাণবিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর অংশ হিসেবে নিজেদের ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি পুনর্বিবেচনার করছে তেহরান।

মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এক পোস্টে তেহরানের এই কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আবার কোনো হামলা হলে তেহরানের অন্যতম প্রতিক্রিয়া হতে পারে ‘৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’। আমরা সংসদে বিষয়টি পর্যালোচনা করব।

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে মূলত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হিসেবে দেখা হয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের এই নতুন হুমকি বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।