logo

গাজায় শান্তি স্থাপনে অবদান রাখতে প্রস্তুত তুরস্ক: হাকান ফিদান

গাজায় শান্তি স্থাপনে অবদান রাখতে প্রস্তুত তুরস্ক: হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় শান্তি স্থাপনে অবদান রাখতে প্রস্তুত তুরস্ক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন বলে আনাদোলু এজেন্সি সংবাদ প্রকাশ করেছে।

হাকান ফিদান বলেন, সম্ভাব্য সব উপায়ে গাজায় অবদান রাখতে চায় তুরস্ক। এ অঞ্চলে মানবিক সহায়তা, প্রশাসন, অবকাঠামো এবং অন্যান্য নির্মাণকাজ করতে চায় তুর্কি সরকার।

তিনি বলেন, গাজায় (আন্তর্জাতিক) স্থিতিশীলতা বাহিনীর জন্যও কাজ করতে চায় তুরস্ক। এ অঞ্চলে শান্তি স্থাপনে তুর্কি সরকার সব ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় যোগদানের পরপরই হাকান ফিদান এ মন্তব্য করেন। এই সভায় ৪৫ টিরও বেশি দেশের প্রতিনিধিরা গাজার পুনর্গঠন এবং এ অঞ্চলে বৃহত্তর আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

হাকান ফিদা বলেন, গাজায় শান্তি স্থাপনের বিষয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের পর্যায়ে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রতীকী গুরুত্ব বহন করে। এ সভায় অনেকগুলো সামরিক ও আর্থিক প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এ কারণে গাজায় শান্তি স্থাপনে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল।