logo

কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ও জিনহুয়া।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার দেশটির মধ্যাঞ্চলে নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি এসইউ-৩০ এসএম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামরিক বিমানটি কাজাখস্তানের কারাগান্ডা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। সময়মতো বিমান থেকে বেরিয়ে আসা দুই পাইলটকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে কোনো প্রাণঘাতী আঘাত নেই।

দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমান বিধ্বস্তের কারণে জনসাধারণ বা কাছাকাছি অবকাঠামোর জন্য কোনো বিপদ নেই।

ঘটনার কারণ নির্ধারণের জন্য ফ্লাইট নিরাপত্তা বিভাগের প্রধানের নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।