logo

রোজা শুরুর তারিখ জানাল ৬ দেশ

রোজা শুরুর তারিখ জানাল ৬ দেশ

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ছয় মুসলিম দেশ। এসব দেশে রমজানের চাঁদ দেখা যায়নি বিধায় তারা আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু করবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ ছাড়া ভারত জানিয়েছে, তারা আগামীকাল আকাশে চাঁদের অনুসন্ধান চালাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে, নয়তো শুক্রবার থেকে রোজা শুরু করবে।

এবারের রমজান শুরুর তারিখ নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, কোনো কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার পদ্ধতি ও মানদণ্ডে পার্থক্য থাকায় রোজা শুরুর তারিখেও ভিন্নতা দেখা দিচ্ছে।