logo

এবার জেরুজালেমে বিস্ফোরণ

এবার জেরুজালেমে বিস্ফোরণ

ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্তের পর শনিবার (১৪ মার্চ) ইসরায়েল অধিকৃত জেরুজালেমে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির জেরুজালেম সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কতামূলক সাইরেন বাজানোর পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেমে বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে হুমকি প্রতিহত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

এদিন মধ্যপ্রাচ্য অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু।