logo

ছিংমিং ছুটিতে চীনের বক্স অফিসে নতুন রেকর্ড

ছিংমিং ছুটিতে চীনের বক্স অফিসে নতুন রেকর্ড

ঐতিহ্যবাহী ছিংমিং উৎসবের ছুটিতে চীনের বক্স অফিস আয় করেছে প্রায় ৩০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার)।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।

চীনা গণমাধ্যম সিসিটিভির খবর জানাচ্ছে, এই পরিমাণ আয় আগের এই সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ বেশি।

ছুটির এই সময়ে অ্যানিমেশন, পারিবারিক গল্প এবং সাসপেন্সধর্মী নানা চলচ্চিত্রে জমে উঠেছে প্রেক্ষাগৃহগুলো। দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি, প্রজেক্ট হেইল মেরি, ইটস ওকে এবং নাউ আই মেট হার।

বসন্তের শুরুতে উদযাপিত এই উৎসবে চীনারা সাধারণত পূর্বপুরুষদের সমাধি পরিদর্শন করেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান।

তবে সাম্প্রতিক বছরগুলোয় ছিংমিং উৎসব ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় মৌসুমে পরিণত হয়েছে। আর ছুটির এই সময়ে অন্যতম জনপ্রিয় বিনোদনমাধ্যম হয়ে উঠেছে সিনেমা দেখা।