logo

চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের গাড়ি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই দুই মাসে মোট ১৩ লাখ ৫২ হাজার ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৮ দশমিক ৪ শতাংশ বেশি।

শুধু ফেব্রুয়ারিতেই রপ্তানি হয়েছে ৬ লাখ ৭২ হাজার ইউনিট গাড়ি, যা বার্ষিক হিসেবে ৫২ দশমিক ৪ শতাংশ বেশি। 

বুধবার (১৮ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন জ্বালানি চালিত যানবাহন বা এনইভি খাতে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা গেছে। এই সময়ে ৫ লাখ ৮৩ হাজার ইউনিট এনইভি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বেশি।