logo

আগের অফিস ৬০০ মিটার দূরে হওয়ায় চাকরি দিল না ভারতীয় প্রতিষ্ঠান

আগের অফিস ৬০০ মিটার দূরে হওয়ায় চাকরি দিল না ভারতীয় প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

আবেদনকারীকে চাকরিতে নিয়োগ না দেওয়ার নানা ধরনের বাজে অজুহাত দেওয়ার উদাহরণ বিশ্বজুড়ে রয়েছে। তবে, এবার ভারতে যা ঘটেছে সেটি উদ্ভট অজুহাতের একটি বলে ধরে নেওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টের বরাতে জানা গেছে, ভারতে এক চাকরিপ্রার্থীকে কোনো যোগ্যতা বা দক্ষতার কারণে নয় বরং নতুন অফিস থেকে আগের অফিসের দূরত্ব মাত্র ৬০০ মিটার হওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়নি।

এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দেওয়া পোস্টে ওই চাকরিপ্রার্থী লিখেছেন, আমি আমার জীবনে চাকরি থেকে বাদ দেওয়ার সবচেয়ে মজার ই–মেইল পেয়েছি। তারা বলেছেন, আমার প্রোফাইল ও অভিজ্ঞতা তাদের পছন্দ হয়েছে। কিন্তু আমার আগের কোম্পানির অফিস থেকে তাদের কার্যালয় ৬০০ মিটার দূরত্বে থাকার কারণে আমাকে নিয়োগ দিতে পারবে না।

ওই অফিস থেকে পাঠানো ইমেইলের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ওই প্রতিষ্ঠান দাবি করেছে, গোপনীয়তা নীতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইমেইলে বলা হয়, আমাদের নিজস্ব গোপনীয়তা ও তথ্য সুরক্ষা সংক্রান্ত নীতির কারণে এই মুহূর্তে আপনারকে নিয়োগ দিতে পারছি না।

যদিও তিনি ওই প্রতিষ্ঠানে নাম উল্লেখ করেননি। তবে তিনি জানান যে পুরো ঘটনাটি তার কাছে এতটাই মজার মনে হয়েছে যে তিনি সেটা অন্যদের না জানিয়ে থাকতে পারেননি।