logo

উপহার হিসেবে হরমুজ দিয়ে ২০ জাহাজ ছাড়ছে ইরান, দাবি ট্রাম্পের

উপহার হিসেবে হরমুজ দিয়ে ২০ জাহাজ ছাড়ছে ইরান, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সোমবার (৩০ মার্চ) সকাল থেকে আগামী কয়েক দিনের মধ্যে ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে ২০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। গার্ডিয়ান জানাচ্ছে, ট্রাম্প বিষয়টিকে ইরানের পক্ষ থেকে তাকে দেওয়া উপহার বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের দাবি, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ব্যক্তিগতভাবে এই অতিরিক্ত ট্যাংকারগুলো ছাড়ার অনুমতি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘তারা (ইরান) আমাদের ১০টি জাহাজ ছাড়ার অনুমতি দিয়েছিল। এখন তারা দিচ্ছে ২০টি।’

সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি যখন বলেছিলাম তারা আমাকে উপহার দিচ্ছে, তখন সবাই বলেছিল এগুলো ফালতু কথা। এখন যখন জাহাজ ছাড়ার খবর শুনেছে, তখন সবার মুখ বন্ধ হয়ে গেছে। আমাদের আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।’

ট্রাম্প আলোচনার কথা বললেও ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের রোববারের বক্তব্য ছিল বেশ আক্রমণাত্মক। তিনি বলেছেন, ‘ইরানি বাহিনী মার্কিন স্থল সেনাদের আসার অপেক্ষায় আছে, যাতে তাদের জ্বালিয়ে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চূড়ান্ত জন্য শাস্তি দেওয়া যায়।’

উল্টো যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘ওয়াশিংটন জনসমক্ষে আলোচনার কথা বললেও গোপনে ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে।