logo

ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পরও কাতারে হামলা চলছে

ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পরও কাতারে হামলা চলছে

ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পরও কাতারে ইরানি সেনাবাহিনীর হামলা চলছে। কাতারের সরকার এ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া সত্ত্বেও উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলার পর মঙ্গলবার কাতার উদ্বেগ প্রকাশ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানি প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার পর আমরা আশাবাদী ছিলাম। কিন্তু পরে আমরা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের বিরুদ্ধে ইরানি সেনাদের হামলা চালাতে দেখতে পাই। 

তিনি বলেন, দোহা চলমান সংঘাতের মধ্যে কোনো পক্ষে অবস্থান নেয়নি। তবে দেশটি তাদের ভূখণ্ড রক্ষা করতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।

মাজেদ আল-আনসারি বলেন,আমরা কূটনৈতিকভাবে এ সংকটের অবসান চাই। তবে কাতারের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন যথাযথভাবে মোকাবিলা করা হবে।