logo

লেবানন সীমান্তে গোলাবর্ষণে ভুল স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী

লেবানন সীমান্তে গোলাবর্ষণে ভুল স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসগাভ আম এলাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের গোলাবর্ষণে ভুলের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচার সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের দিকে গোলাবর্ষণ করতে গিয়ে কাছাকাছি অবস্থান করা একটি আর্টিলারি ইউনিট ভুল করে। এতে ছোড়া কয়েকটি শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে কিবুতজের ভেতরে গিয়ে পড়ে।

এই ঘটনায় ৬০ বছর বয়সি ওফার মস্কোভিটজ নিহত হন। ঘটনাটি ঘটে আগের দিন। খবর আলজাজিরা

এর আগে রোববার দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া একটি রকেট হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পরবর্তীতে তারা জানায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।

এই ঘটনার মাধ্যমে সীমান্ত অঞ্চলে সামরিক তৎপরতার ঝুঁকি আবারও সামনে এসেছে। তদন্তের ফলাফল অনুযায়ী ভবিষ্যতে এমন ভুল এড়াতে আরও সতর্কতা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।