logo

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের কাউন্সিলে হামলা

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের কাউন্সিলে হামলা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাউন্সিলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েলি বিমান বাহিনী পবিত্র শহর কোমে ইরানের বিশেষজ্ঞ পরিষদের ভবনে হামলা চালিয়েছে। সেখানে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়া ব্যাহত করা যায়।

বিশেষজ্ঞ পরিষদ হলো ইরানি শাসনব্যবস্থার মধ্যে একটি সংস্থা, যার কাছে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের ক্ষমতা রয়েছে। কাউন্সিলের ধর্মীয় নেতারা একটি ছোট গোপন কমিটি দ্বারা খসড়া করা প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকার উপর ভোট দেন।

ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ভোট গণনার সময় এই হামলা চালানো হয়েছিল। কাউন্সিলের ৮৮ জন সদস্যের মধ্যে কতজন সেই সময় ভবনে ছিলেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী ছিল তা স্পষ্ট নয়।

তারা আরও বলেন, ‘আমরা তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা থেকে বিরত রাখতে চেয়েছিলাম’।

এর আগে শনিবার সকালে ইসরায়েলি হামলা প্রথম ধাপে সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ কয়েক ডজন জ্যেষ্ঠ ইরানি নেতা নিহত হন। তার অবর্তমানে দেশটির শাসনভার পরিচালনা করতে সংবিধান অনুযায়ী তিন সদস্যদের পরিষদ গঠন করা হয়েছে। তারা হলেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগীয় প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আইবিদ সদস্য।