logo

ইরানের নতুন নেতার বিষয়ে মুখ খুলল চীন

ইরানের নতুন নেতার বিষয়ে মুখ খুলল চীন

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে যদি কেউ লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়, তবে চীন সেটা বরদাশত করবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দিয়েছেন। সোমবার (৯ মার্চ) তার বরাতে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার পদে নিয়োগ পেয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। কিন্তু মোজতবা খামেনির নিয়োগে ‘অসন্তুষ্ট’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের ফেলো বারবারা স্লাভিন সংবদামাধ্যম আলজাজিরাকে বলেছেন, ট্রাম্প বলেছিলেন-তিনি মোজতবা খামেনিকে নেতা হিসেবে মেনে নেবেন না।

প্রতিক্রিয়ায় গুও ​​জিয়াকুন বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষপের বিরোধিতা করে; সেটা যে কোনো অজুহাতেই হোক না কেন। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

তিনি আরও জানান, তারা (ইরান) যে নতুন নেতার নাম ঘোষণা করেছে, এটা তাদের সাংবিধানিক সিদ্ধান্ত।