logo

দীর্ঘ নীরবতার পর ইরান ও হরমুজ প্রণালি নিয়ে তৎপরতার কথা জানাল জার্মানি

দীর্ঘ নীরবতার পর ইরান ও হরমুজ প্রণালি নিয়ে তৎপরতার কথা জানাল জার্মানি

ইরানে মার্কিন ও ইসরায়েলি অভিযানের পাঁচ সপ্তাহ নীরবতার পর ইরান বিষয়ে তৎপরতার কথা জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র যদি একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হয়, তবে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় জার্মানিও যোগ দেবে।’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ নীরবতার পেছনে যৌক্তিক কারণ আছে উল্লেখ করে চ্যান্সেলর মার্জ বলেন, ‘জার্মানি এখন সরাসরি ইরান সরকারের সঙ্গে আলোচনা করছে। আমরা এখন সরকার হিসেবে তাদের সঙ্গে পুনরায় কথা বলা শুরু করছি।’

জার্মান চ্যান্সেলর স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করেই এই আলোচনা করা হবে।

সাংবাদিকরা চ্যান্সেলর মার্জের কাছে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের আস্ত সভ্যতা ধ্বংস করার উদ্দেশ্য ছিল না।’

মার্জ বলেন, ‘লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এখন একটি বড় উদ্বেগের বিষয়। এর ফলে সামগ্রিক শান্তি প্রক্রিয়া ব্যর্থ হতে পারে, যা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়।’