logo

বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬

বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, বেলুচিস্তানের তুরবাতের বুলেদা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

নিহত এবং আহতদের চিকিৎসা ও আইনি তদন্তের জন্য তুরবাত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেলুচিস্তানে সহিংসতা এবং সন্ত্রাসী হামলায় সম্প্রতি অনেক হতাহতের ঘটনা ঘটছে। সরকার নিষিদ্ধ সংগঠন বালুচ লিবারেশন আর্মিকে এসব ঘটনার জন্য দায়ী করেছে।

ইতোমধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।