logo

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও খার্গ দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও খার্গ দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও খার্গ দ্বীপ ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হলে এ ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তেহরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেল কূপ এবং খার্গ দ্বীপসহ বেসামরিক জ্বালানি অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু বানাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি লিখেছেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এরপরও যদি কোনো কারণে শীঘ্রই কোনো চুক্তি না হয় - তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ ইরান-মার্কিন চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি।

 ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হরমুজ প্রণালি অবিলম্বে ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ না করা হয়, তবে আমরা ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খার্গ দ্বীপে হামলা করে উড়িয়ে দেবো। তাদের এসব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলা হবে।