logo

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসির

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসির

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন ও ইসরায়েলের ইরানবিরোধী বিমান হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে ছয়তম ধাপের হামলা চালাচ্ছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রমাধ্যম।

আইআরজিসি জানিয়েছে, তারা ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এ হামলার মধ্যে রয়েছে ২৭টি মার্কিন ঘাঁটি, ইসরায়েলের টেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হা কিরিয়াতে এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স। খবর আলজাজিরা

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানি বাহিনী ‘পরপর কষ্টদায়ক আঘাতের মাধ্যমে প্রতিশোধের ভিন্ন ও কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে।