logo

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরান ড্রোন হামলা করেছে। সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি।

এ ঘটনার পর সৌদির আরামকো কোম্পানি তাদের রাস তানুরা শোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। 

সৌদি আরবের অন্যতম প্রধান তেল পরিশোধন কেন্দ্র হচ্ছে রাস তানুরা। এ স্থাপনার ওপর হামলা মূলত এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলোতে চলা কর্মযজ্ঞে ব্যাপক বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। 

আরামকোর মিডিয়া অফিস এখনও এই হামলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছেন, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে হামলার কাজে ব্যবহৃত দুটি ড্রোন আটকানো হয়েছে। 

বিশ্ব তেল বাজারে চরম সংকটের মুহূর্তে এ ঘটনা ঘটেছে। অপরদিকে ইরানের ক্রমবর্ধমান হামলার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। এ রুট দিয়ে বিশ্বের দৈনিক তেল প্রবাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

তেহরান আনুষ্ঠানিকভাবে এ প্রণালীটি বন্ধ করেনি, তবুও বেশ কয়েকজন জাহাজ মালিক নিরাপত্তার উদ্বেগের কারণে এ পথে নৌযান পরিবহন স্থগিত করেছেন।