নিজের ক্যানসার আক্রান্তের খবর জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেহে প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। এই খবর প্রকাশ্যে না আনলেও অস্ত্রোপচারের খবর জানিয়েছিল তার কার্যালয়। তবে এবার নিজেই আক্রান্ত হওয়ার খবর জানালেন নেতানিয়াহু।
শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।
নেতানিয়াহু তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে দুই মাস বিলম্ব করেন। কারণ, ইরান যেন এই তথ্য প্রচারণার করে সুবিধা নিতে না পারে। এই প্রতিবেদনে প্রথমবারের মতো তার ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ করা হয়েছে।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা ৭৬ বছর বয়সি নেতানিয়াহু ২০২৪ সালের ডিসেম্বরে বর্ধিত প্রোস্টেটের জন্য অস্ত্রোপচার করান। অপারেশনের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় সে সময় প্রকাশ্যে জানিয়েছিল।
অস্ত্রোপচারের পর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার চিকিৎসকদের লেখা দুটি চিঠিও প্রকাশ করা হয়েছে। একটিতে বলা হয়েছে, এটা খুব ছোট একটা ক্ষতের প্রাথমিক শনাক্তকরণ। এতে কোনো মেটাস্টেসিস নেই; যেমনটি অন্য সব পরীক্ষায় সন্দেহাতীতভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি শেষ কবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন তা প্রকাশ করেননি। কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, কয়েক মাস আগেই তার ক্যানসার ধরা পড়েছিল।
সূত্রটির দাবি, নেতানিয়াহু প্রায় আড়াই মাস আগে রেডিয়েশন থেরাপি শুরু করেন। সম্প্রতি সেই চিকিৎসা সম্পন্ন করেছেন। নেতানিয়াহু জানান, তিনি টার্গেটেড রেডিয়েশন থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। চিকিৎসা নেওয়া সময়ের দাগটি পুরোপুরি মুছে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু বলেছেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি সুস্থ আছি। আমার প্রোস্টেটে একটি ছোটখাটো স্বাস্থ্য সমস্যা ছিল। সেটা চিকিৎসা সম্পূর্ণভাবে শেষ হয়েছে।
সূত্র: সিএনএন