logo
Advertisement

যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে আইআরজিসির নতুন প্রধান

এশিয়া পোস্ট ডেস্ক
যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে আইআরজিসির নতুন প্রধান
আহমেদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশ নিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ভারপ্রাপ্ত কমান্ডার আহমেদ ওয়াহিদি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি আলি হাশেম শুক্রবার (৩ জুলাই) তেহরান থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

গত ২৮ ফেফব্রয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিন বিমান হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার দাফন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান।


এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ বহনকারী কফিনটি দক্ষিণ তেহরানের ইমাম খামেনি হুসাইনিয়ার নিকটবর্তী মূল অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। সেখানে ইতোমধ্যে ইরানের সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত হয়ে প্রয়াত এই সর্বোচ্চ নেতার প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে খামেনির জানাজা শুরু হবে এবং ৯ জুলাই দাফনের মধ্য দিয়ে তা শেষ হবে। কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই পবিত্র শহর কোমে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ছয় দিনের এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে এই জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।