logo

পারমাণবিক সহযোগিতা নিয়ে আলাপের জন্য গেলেও আলোচনায় বেশি গুরুত্ব পাবে ইরান যুদ্ধ

পারমাণবিক সহযোগিতা নিয়ে আলাপের জন্য গেলেও আলোচনায় বেশি গুরুত্ব পাবে ইরান যুদ্ধ

পারমাণবিক শক্তি ও মহাকাশ বিজ্ঞানে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়ে জাপান সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তবে এলিসি প্যালেসের বরাতে গার্ডিয়ানের খবর জানাচ্ছে, এবারের সফরে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানে চলমান সংকট এবং কীভাবে সম্মিলিতভাবে এর সমাধান করা যায়।

সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) জাপানে পৌঁছে বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে মাখোঁর।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, জাপান তাদের মোট চাহিদার প্রায় ৯৫ শতাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দেশটি এরই মধ্যে তাদের সংরক্ষিত জরুরি মজুত থেকে তেল ব্যবহার শুরু করেছে।

এদিকে, ফ্রান্স ও জাপানসহ জি৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা সোমবার জানিয়েছেন, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় তারা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।