logo

‘সমঝোতার জন্য ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে’

‘সমঝোতার জন্য ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। 

আপনারা জানেন, টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে এবং এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।

এর আগে ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, একটি শান্তি চুক্তিতে আসতে এটা ইরানের জন্য শেষ সুযোগ। এবার তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ভুলের পুনরাবৃত্তি করবেন না। 

২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে ট্রাম্প শুরু থেকেই ‘ভুল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে আসছেন।

চুক্তিতে সই না করলে পরিণাম কী হতে পারে, সে সম্পর্কে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটিকে উড়িয়ে দেওয়া হবে।’