logo

খামেনির উত্তরসূরি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে ইসরায়েলের হুমকি

খামেনির উত্তরসূরি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে ইসরায়েলের হুমকি

ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ⁠সামরিক বাহিনী বলেছে, যারা খামেনির উত্তরসূরি নির্বাচন করতে চাইবে, তাদের (গোপনে) অনুসরণ করা হবে বা তাদের গতিবিধি নজরে রাখা হবে। এর মাধ্যমে তারা মূলত ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যারা সংশ্লিষ্ট তাদের ওপর হামলা করার হুমকি দিয়েছে।

রোববার (৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

ইসরায়েল বলছে, তারা ইরানের খামেনির প্রতিটি উত্তরসূরির পিছু ধাওয়া করবে। অর্থাৎ, তাদেরকে হামলা করে হত্যা করা হবে। একইসঙ্গে তারা খামেনির উত্তরসূরি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে হুমকি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েলি ⁠সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যারা সংশ্লিষ্ট তাদের গতিবিধি নজরে রাখবে বা তাদের পিছু ধাওয়া করবে। 

এর মাধ্যমে ইসরায়েলি ⁠সামরিক বাহিনী ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যারা জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছে। এ সময় তারা খামেনির উত্তরসূরি নির্বাচনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পরিষদকেও দেখে নেওয়ার কথা জানিয়েছেন। এ সংস্থাটিই মূলত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে জড়িত।

অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে চান। ওই ব্যক্তি এমন ইরানি নেতা হবেন, যিনি দেশটিকে যুদ্ধে জড়িয়ে ফেলবে না। কারণ, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের বারবার একই সমস্যার সম্মুখীন হতে হোক। 

এ ছাড়া নিঃশর্ত আত্মসমর্পণ মানে কি—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ বলতে তিনি বোঝেন—ইরান আর লড়াই না করুক এবং সামরিকভাবে পুরোপুরি অক্ষম হয়ে যাক।