logo

‘আগে হামলা না হলে প্রতিবেশীদের ওপর হামলা চালাবে না ইরান’

‘আগে হামলা না হলে প্রতিবেশীদের ওপর হামলা চালাবে না ইরান’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে হামলা না হলে তাদের ওপর হামলা চালাবে না ইরান। 

শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ভিডিও বার্তায় শুরুতে তিনি যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এই ক্ষমা চাওয়া প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করার কোনো অভিপ্রায় নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান জানান, সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে, আগে আক্রান্ত না হলে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করবে না।

তিনি আরও বলেন, যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণ চালানোর কথা ভাবছে, তাদের সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত হওয়া উচিত নয়। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা সম্মান ও স্বাধীনতার পথ নয়।