ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এক ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ এ নির্দেশনার কথা জানান। আগে থেকে ধারণ করা ভাষণটি মঙ্গলবার (৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
রয়টার্সের খবর জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনের সিদ্ধান্ত নেন ফরাঁসি প্রেসিডেন্ট।
ভাষণে মাখোঁ বলেন, ‘ফ্রান্স একটি জোট গঠনের চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’