logo

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় থাকছেন যারা

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় থাকছেন যারা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় যাদের অংশ নেওয়ার কথা রয়েছে, তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী পাকিস্তানের স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। শুক্রবার আলজাজিরার খবরে জানানো হয়, আলোচনার খুঁটিনাটি বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের তালিকায় পরিবর্তন আসতে পারে। 

পাকিস্তান (আয়োজক)
- প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
- সেনাপ্রধান আসিম মুনির
- উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিক

মার্কিন প্রতিনিধিদল
- ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
- বিশেষ দূত স্টিভ উইটকফ
- প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার
- সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার

ইরানি প্রতিনিধিদল
- পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
- উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি