logo

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জন হয়েছে।

সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইরানি রেড ক্রিসেন্ট সংস্থা জানিয়েছে, শনিবার থেকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে।

ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, যৌথ হামলায় ইরানের ১৩১টি আবাসিক এলাকায় আক্রমণ করা হয়েরেছ।

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, হামলায় ৫৫৫ জন নিহত হয়েছেন। তবে আহতের সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি।

শনিবার ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে। এরপর সোমবার নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।

এর জবাবে তেহরান ইসরায়েল, আমেরিকান সম্পদ এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।