খামেনির কফিনবন্দি মরদেহের পাশে ছোট্ট কফিনটি কার

এশিয়া পোস্ট ডেস্ক
খামেনির কফিনবন্দি মরদেহের পাশে ছোট্ট কফিনটি কার
তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্স রাখা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার স্বজনদের মরদেহ। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করছেন।

শুক্রবার (৩ জুলাই) দেশটির রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্স তথা গ্র্যান্ড মোসল্লায় তার কফিনবন্দি মরদেহ রাখা হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।

তবে গ্র্যান্ড মোসল্লায় রাখা খামেনির কফিনের পাশে আরও চারটি কফিন রাখা হয়েছে। এর মধ্যে একটি ছোট কফিন রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কফিনটি ছোট্ট ফুটফুটে শিশুর।

কফিনগুলো প্রয়াত সর্বোচ্চ নেতার স্বজনদের। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির সঙ্গে তারও নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রদর্শনের জন্য রাখা কফিনগুলোর মধ্যে ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল ও ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির মরদেহ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মদী গোলপায়গানির একটি ছবিও তার ছোট আকারের কফিনের সামনে রাখা হয়েছে। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো।

সূত্র: সিএনএন