logo

মার্কিন স্থাপনা লক্ষ্য করে এক দিনে ২৩ হামলার দাবি ইরাকি গোষ্ঠীর

মার্কিন স্থাপনা লক্ষ্য করে এক দিনে ২৩ হামলার দাবি ইরাকি গোষ্ঠীর

ইরাক ও এর আশপাশের অঞ্চলে থাকা মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ২৩টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোষ্ঠীটির পক্ষ থেকে এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানানো হয়।

আলজাজিরা জানায়, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে, গত এক দিনে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন শত্রু ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও মিসাইল (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা হয়েছে।

হামলাগুলোকে তাদের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মূলত ইরানপন্থি একাধিক মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠীর একটি নেটওয়ার্ক। এর মধ্যে অন্যতম শক্তিশালী দল হলো কাতাইব হিজবুল্লাহ। গত ফেব্রুয়ারি মাস থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন স্বার্থের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে।