logo

ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরান থেকে নিক্ষেপ করা শক্তিশালী ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার কিছু ছবি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে যায়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এটা ইসরায়েলে মধ্যরাত থেকে চলমান ইরানের অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা। এ সময় তেল আবিব ও এর আশপাশের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সেনাবাহিনী আগে জানিয়েছে, ইসরায়েলের দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসছে, যেগুলোর মধ্যে ক্লাস্টার বোমাও রয়েছে।

এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নিচে পড়ার সময় খুলে যায় এবং এটি থেকে প্রায় ২০টি ছোট ছোট বিস্ফোরক ইউনিট ছড়িয়ে পড়ে। যার প্রতিটিতে প্রায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে। এই বিস্ফোরকগুলো প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে সক্ষম।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ।

এই ধাপে অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রের টুকরো ও ক্লাস্টার বোমার ওয়ারহেডের সাবমুনিশন বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে, যাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, মধ্যাঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছে, সেখানকার বেসামরিক নাগরিকরা এখন বাংকার থেকে বের হতে পারেন। তবে বাংকারের কাছাকাছি অবস্থান করতে হবে।