logo
Advertisement

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

এশিয়া পোস্ট নিউজ
কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

ক্ষমতাসীন দল লিবারেল পার্টির মনোনয়নে কানাডার পার্লামেন্টের সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিবিসি নিউজ।

বিজয়ী হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আমি তাতিয়ানা অগাস্ট, ড্যানিয়েল মার্টিন ও ডলি বেগমকে যথাক্রমে টেরেবোন, ইউনিভার্সিটি-রোজডেল এবং স্কারবোরো সাউথওয়েস্টের নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই।

ডলিকে অভিনন্দন জানিয়ে অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে তার দল লিবারেল পার্টিও। বিজয়ী ভাষণে ডলি বেগম তার নির্বাচনি এলাকার বাসিন্দা ও প্রয়াত স্বামী রিজওয়ানকে ধন্যবাদ জানান।

১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন ডলি। ২০১৮ সালে অন্টারিও আইনসভায় স্কারবোরো সাউথওয়েস্টের প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন। তিনি সম্প্রতি অন্টারিও এনডিপির ডেপুটি লিডার ও গণপরিবহন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নির্বাচিত হওয়ার আগে ডলি বিভিন্ন স্থানীয় সংস্থায় নেতৃত্বে ছিলেন। এর মধ্যে স্কারবোরো হেলথ কোয়ালিশনের সহসভাপতি ও ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের সহসভাপতি উল্লেখযোগ্য। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।