লাখো মানুষের অংশগ্রহণে আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজধানী তেহরানের লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার নামাজ। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের ছয় দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে তেহরানের গ্র্যান্ড মোসল্লায় সপরিবারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।
আলী খামেনির সঙ্গে তার জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল ও ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির মরদেহ রাখা হয়েছিল।
জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মকর্তা। এ ছাড়া অন্তত ৭০টি দেশের কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব এবং লাখ লাখ ইরানি সাধারণ জনগণ।
জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মকর্তা। অন্তত ৭০টি দেশের কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব এবং লাখ লাখ ইরানি সাধারণ জনগণ। এ ছাড়াও আফগানিস্তান ও ইরাক সীমান্ত দিয়ে অগণিত আগত মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন।
জানা গেছে, প্রকাশিত তালিকা অনুসারে, ছয় দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ। এতে ইমামতি করবেন নাসের মাকারেম শিরাজি। আর সবশেষ মাশহাদ শহরে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করবেন হোসেইন নুরি হামেদানি।
আরও আনুষ্ঠানিকতা পালনের জন্য খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এবং সবশেষ মাশহাদে প্রয়াত এই ইরানি নেতাকে কবরস্থ করা হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে স্মরণীয় হয়ে আছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির জানাজা। যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তেহরানে ৩২ কিলোমিটার দীর্ঘ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল ১ কোটির বেশি মানুষ। তবে এবার আলী খামেনির জানাজায় ২ কোটি মানুষের সমাগমের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ইরান।




