ট্রাম্পের প্রস্তাব নাকচ করল জার্মানি ও গ্রিস

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তাদের দেশের সামরিক জাহাজ এই জলপথে মোতায়েনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে মিত্র রাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার কাছে হতাশ হওয়ার পর তার প্রস্তাব নাকচ করে দিয়েছে জার্মানি ও গ্রিস।
সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর হরমুজ প্রণালি পুনরায় চালু করতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছেন ট্রাম্প। তবে তার আহ্বানে সাড়া দেয়নি ন্যাটোভুক্ত দেশ জার্মানি ও গ্রিস।
জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, ইরান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধে অংশ নেবে না বা সামরিক উপায়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে অংশ নেবে না।
তিনি বলেন, ‘যতক্ষণ এই যুদ্ধ চলবে, ততক্ষণ কোনো অংশগ্রহণ করব না। এমনকি সামরিক উপায়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কোনো প্রচেষ্টাতেও নয়।’
গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো সামরিক অভিযানে জড়িত হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।