গাজায় বিমান হামলা মিশরীয় সাহায্য কমিটির কর্মকর্তা নিহত

এশিয়া পোস্ট ডেস্ক
গাজায় বিমান হামলা মিশরীয় সাহায্য কমিটির কর্মকর্তা নিহত
নিহত মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নামে এক মিশরীয় সাহায্য কমিটির কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

নিহত ফাওয়াজ আল-ওয়াহিদি গাজাবাসীদের মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা ‘মিশরীয় কমিটি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরের রাজধানী কায়রোতে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল।