বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ

ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (২ মার্চ) সকালে জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করেছে। এটি মার্কিন ঘাঁটির বাইরে থেকে ধারণ করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকি গণমাধ্যম জানিয়েছে, দুটি ড্রোন ঘাঁটিটি লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি ঘাঁটির ভেতরে পড়েছে এবং অন্যটি ভূপাতিত করা হয়েছে।
ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।