logo

১৬ হাজার টাকার পণ্য কিনলেই অ্যাপার্টমেন্টের মালিক

১৬ হাজার টাকার পণ্য কিনলেই অ্যাপার্টমেন্টের মালিক
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মাত্র ৫০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা) মূল্যের পণ্য কিনেই যে কেউ হতে পারেন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক।

বিংঘাট্টি নামের একটি আবাসন নির্মাতা (ডেভেলপার) কোম্পানির সহায়তায় এমনই এক লোভনীয় অফার ঘোষণা করেছেন দুবাই ট্যুরিজমের অধীন ‘দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্ট’-এর নির্বাহী কর্মকর্তা আহমেদ আলখাজা।

তিনি জানান, এবারের গ্রীষ্মকালীন উৎসবে মাত্র ৫০০ দিরহামের পণ্য কিনে লটারির মাধ্যমে ক্রেতারা ১২টি অ্যাপার্টমেন্ট জিতে নেওয়ার সুযোগ পাবেন।

এর মধ্যে রয়েছে ১১টি স্টুডিও অ্যাপার্টমেন্ট, যার প্রতিটির মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

গত ২২ মে থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এছাড়া আসন্ন ‘দুবাই সামার সারপ্রাইজ’ উৎসবকে কেন্দ্র করে স্বর্ণালঙ্কার, জুয়েলারি ও ইলেকট্রনিক পণ্য বিক্রিতে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়সহ নানা আকর্ষণীয় সুবিধা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।