logo

যুদ্ধের প্রভাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুদ্ধের প্রভাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, তা নিয়ে আলোচনা করতে সোমবার (৩০ মার্চ) জ্বালানি, জাহাজ ও আর্থিক সেবা খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসি জানাচ্ছে, বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বিশ্ববাণিজ্যে এর প্রভাব।

স্টারমারের কার্যালয় জানিয়েছে, বৈঠকের মূল লক্ষ্য হলো ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা এবং এ পরিস্থিতিতে সরকার ও বেসরকারি খাত কীভাবে একযোগে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করা।

বৈঠকে ব্যবসায়ী নেতারা যুক্তরাজ্যের মেরিটাইম অপারেশনস কমান্ডার মেজর জেনারেল রিচার্ড কানট্রিলের কাছ থেকে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতির ওপর ব্রিফিং শুনবেন।