logo

ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

মার্কিন সামরিক বাহিনীর দুই নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, স্থানীয় সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলার সময় আঘাতপ্রাপ্ত এক স্থাপনা থেকে দুইজন নিখোঁজ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের যুদ্ধ অভিযান এখনও চলছে। নিহতদের পরিচয় তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পরই প্রকাশ করা হবে।