সৌদি উপকূলের কাছে হামলার খবর দিলো কন্টেইনার জাহাজ কর্তৃপক্ষ

শুধু হরমুজ প্রণালিতেই জাহাজগুলো আক্রমণের ঝুঁকিতে নেই। এবার সৌদি উপকূলের কাছে হামলার খবর দিয়েছে কন্টেইনার জাহাজ কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের উত্তর-পূর্বে অবস্থান করা একটি কন্টেইনার জাহাজ খুব কাছাকাছি দুটি ভারী বস্তুকণা (রকেট/ ক্ষেপণাস্ত্র) পানিতে পড়ার খবর দিয়েছে। এ বিষয়টি জানার পর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে।
ব্রিটিশ এ সংস্থাটি জানিয়েছে, এ হামলার ঘটনা দুটি এক ঘণ্টার ব্যবধানে ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজের কর্মীরা নিরাপদ আছেন এবং কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছে।
ইউকেএমটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলোকে প্রভাবিত বা শঙ্কিত করে এমন ২৪টি ঘটনার প্রতিবেদন তারা পেয়েছে।
ইউকেএমটিও হলো ব্রিটেনের রয়্যাল নেভি-নেতৃত্বাধীন একটি সংস্থা। তারা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সামরিক বাহিনীর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে।