logo

বাহরাইনে ৫ ইরানি গুপ্তচর গ্রেপ্তার

বাহরাইনে ৫ ইরানি গুপ্তচর গ্রেপ্তার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) বাহরাইনের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য সংগ্রহ ও সরবরাহ করার জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। এর মধ্যে একজন ‘আইআরজিসি ক্যাম্পে নিবিড়ভাবে প্রশিক্ষণ লাভ করেছেন’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি ও বাকিরা বাহরাইনের কিছু গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলেছিলেন এবং সেই ছবিগুলো আইআরজিসির কাছে পাঠিয়েছিলেন। পরে এই তথ্য ব্যবহার করে এসব স্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

সূত্র: আলজাজিরা।